সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা। বিশেষ করে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। বুধবার গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঘোষগাঁওয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সামাজিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান চৌধুরী বলেন, সরকারের প্রথম মাসেই বাজার স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। দেশের এই অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও প্রশংসনীয় ভূমিকা রাখছে।
সংগঠনটির সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























