ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তেহরানে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান: ৩৯ জন গ্রেপ্তারসহ বিপুল অস্ত্র ও স্টারলিংক ডিভাইস উদ্ধার

ইরানের রাজধানী তেহরানে এক বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে উন্নত প্রযুক্তির সাতটি স্টারলিংক ইন্টারনেট ডিভাইসসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪৯টি হাতে তৈরি বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি হ্যান্ডগান, ৫০টি ম্যাগাজিন ক্লিপ এবং প্রায় দেড় হাজার রাউন্ড তাজা গুলি। নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে এসব অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইরানজুড়ে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নেটব্লকস। সংস্থাটি জানিয়েছে, সরকারের জারি করা এই ইন্টারনেট অচলাবস্থা আজ বুধবার ২৬তম দিনে পদার্পণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

তেহরানে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান: ৩৯ জন গ্রেপ্তারসহ বিপুল অস্ত্র ও স্টারলিংক ডিভাইস উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬