ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে: দুই নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহাদ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসে থাকা অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগমুহূর্তে এটি ভারসাম্য হারিয়ে নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রীরই কোনো হদিস পাওয়া যায়নি। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

উদ্ধার কাজে অংশ নিতে ইতিমধ্যে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজদের উদ্ধার এবং বাসটি পানি থেকে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় মাছ ইলিশের উৎপাদনে উদ্বেগজনক পতন: কারণ ও সংকট উত্তরণের পথ

দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে: দুই নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

আপডেট সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬