ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আলোচনার আবহের মধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ড ডিভিশনের সদস্যদের এই মিশনে মোতায়েন করা হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানি ভূখণ্ডে বিশেষ অভিযানের সক্ষমতা বাড়ানো এবং সম্ভাব্য সামরিক বিকল্পগুলো হাতে রাখতেই ট্রাম্প প্রশাসন এই সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। যদিও মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টি হোয়াইট হাউসের ওপর ছেড়ে দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন করে এই সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ করে তুলতে পারে।

গত চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের বাজার ও শেয়ার বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নতুন করে এই বিপুল সংখ্যক সেনা মোতায়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

আলোচনার আবহের মধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ০৭:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬