ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ বাংলাদেশ, তালিকার শীর্ষে পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দূষণের দিক থেকে সারা বিশ্বে শীর্ষে রয়েছে পাকিস্তান এবং তৃতীয় অবস্থানে রয়েছে তাজিকিস্তান। পার্শ্ববর্তী দেশ ভারত এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। সারা বিশ্বের ১৪৩টি দেশ ও অঞ্চলের ৯ হাজারেরও বেশি শহরের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

আইকিউএয়ার-এর তথ্যমতে, বিশ্বের প্রায় ৯১ শতাংশ দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত বায়ুমানের সীমা অতিক্রম করেছে। মাত্র ১৩টি দেশ তাদের বায়ুর গুণমান সন্তোষজনক পর্যায়ে রাখতে পেরেছে, যার মধ্যে আইসল্যান্ড, অস্ট্রেলিয়া ও এস্তোনিয়া অন্যতম। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত ২৫টি শহরের সবকটিই দক্ষিণ এশিয়া ও চীনে অবস্থিত। ভারতের উত্তর প্রদেশের লোনি শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে এবং দক্ষিণ আফ্রিকার নিউড্টভিল শহরটি সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, বায়ুদূষণ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পিএম২.৫-এর মাত্রা অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন মরণব্যাধি বাড়ছে। এই সংকট মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ বাংলাদেশ, তালিকার শীর্ষে পাকিস্তান

আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬