ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রিকশায় চড়ে নগর ভবনে বরিশালের প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান

বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বুধবার কোনো আড়ম্বর ছাড়াই নিজের কন্যাকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে নগর ভবনে এসে পৌঁছান তিনি। তার এই সাদাসিধা উপস্থিতি নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

দায়িত্ব পালনের প্রথম দিনেই তিনি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। নগর ভবনের প্রবেশদ্বারে নিজের সম্মানে লাগানো শুভেচ্ছা ব্যানার নিজ হাতে খুলে ফেলেন তিনি। এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, সিটি কর্পোরেশনে কোনো ধরণের ‘ব্যানার রাজনীতি’ চলবে না। তিনি বলেন, কর্পোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল বারী, সচিব রুম্পা শিকদার এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রশাসক নগরীর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং স্বচ্ছতার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

রিকশায় চড়ে নগর ভবনে বরিশালের প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান

আপডেট সময় : ০৬:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬