নীলফামারী সদর উপজেলার শখের বাজার এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আতিকুল ইসলাম ওরফে ভোলা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে খুলনাগামী ‘রুপসা এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুল ইসলাম চড়াইখোলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসার ব্যবস্থা করা হলেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বুধবার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে নামাজ আদায় করেন। পরে শখের বাজার সংলগ্ন রেললাইনের পাশে ঘোরাফেরার এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























