ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মার্কিন রণতরি লক্ষ্য করে ইরানের ১০০ ক্ষেপণাস্ত্র হামলা, সব প্রতিহতের দাবি ট্রাম্পের

বিশ্বের অন্যতম বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ইরান অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্রই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সফলভাবে ভূপাতিত করেছে।

অন্যদিকে, তেহরান থেকে পাওয়া খবরে জানা গেছে, ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে যে সুযোগ পেলেই তারা মার্কিন রণতরিতে পুনরায় হামলা চালাবে। জানা গেছে, কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন এক চরম উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন যুদ্ধ এড়াতে তেহরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

মার্কিন রণতরি লক্ষ্য করে ইরানের ১০০ ক্ষেপণাস্ত্র হামলা, সব প্রতিহতের দাবি ট্রাম্পের

আপডেট সময় : ০৬:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬