ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ কালোবাজারি চক্রের ১১ সদস্য আটক

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী বাজারে কালোবাজারে বিক্রির সময় বিপুল পরিমাণ পেট্রোলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পাচারের উদ্দেশ্যে ১৫টি ড্রামে রাখা প্রায় ৩ হাজার লিটার জ্বালানি তেলসহ ৭টি যানবাহন জব্দ করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুচরা ব্যবসায়ী সোহেল রানা রাতের আঁধারে এই বিপুল পরিমাণ তেল পাচারের চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী পিক-আপ ভ্যান, ভটভটি ও অটোরিকশাসহ পাচারে ব্যবহৃত গাড়িগুলো আটকে দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত তেল ও আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনার মূল হোতাসহ কয়েকজনকে পুলিশ ছেড়ে দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ কালোবাজারি চক্রের ১১ সদস্য আটক

আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬