ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই হুমায়ুন কবীর মিন্টু। বুধবার সকালে পৌরসভার চতুল উত্তরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও স্কুলপড়ুয়া কন্যা এখন দিশেহারা। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবীরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের স্বজনরা জানান, মিন্টুর লাগানো গাছ জোরপূর্বক বিক্রি করে দিয়েছিলেন তার বড় ভাই। বাধা দিতে গেলে ডা. কবীর নিজের লাইসেন্স করা শর্টগান দিয়ে তাকে গুলি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 

























