ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পঞ্চগড় রাজনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী

পঞ্চগড় শহরের রাজনগর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বাজারের টিন পট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬টি দোকানের কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন এবং ভবিষ্যতে অগ্নিকাণ্ড রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

পঞ্চগড় রাজনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬