ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কমলগঞ্জে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুর আশঙ্কা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় রেলপথের পাশ থেকে জুবায়ের আহমেদ (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শ্রীমঙ্গল-ভানুগাছ রেললাইনের ১৬৮ নম্বর ব্রিজের নিচে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহত জুবায়ের কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানায়, মরদেহের মুখে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের জুতা ও কিছু খুচরা টাকা উদ্ধার করেছে। রেলওয়ে শ্রীমঙ্গল জিআরপি থানার কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

কমলগঞ্জে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুর আশঙ্কা

আপডেট সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬