ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চাঁদাবাজির অডিও ফাঁস: বহিষ্কার হলেন ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি

মাটিকাটার ট্রাক চলাচলের জন্য চাঁদা দাবির ফোনালাপ ফাঁস হওয়ার পর কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে। শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সভাপতি নোমানুল হক নোমানকে তার পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একইসঙ্গে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে দেখা যায়, নোমান অন্য এক ছাত্রদল নেতার কাছে ট্রাক চলাচলের জন্য ১৬ হাজার টাকা দাবি করছেন এবং টাকা না দিলে গাড়ি চলাচলে বাধার হুমকি দিচ্ছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে কেন্দ্রীয় সংসদ এই বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। সংগঠনের গতিশীলতা বজায় রাখতে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিআইপিদের নিরাপত্তায় ‘আওয়ামী লীগ সংশ্লিষ্ট’ দেহরক্ষী

চাঁদাবাজির অডিও ফাঁস: বহিষ্কার হলেন ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি

আপডেট সময় : ০৫:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬