ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নিকলীতে শ্মশান এলাকা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় লিংকন বর্মন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার সকালে নিকলী শ্মশানখলা এলাকার একটি ঘরের বারান্দার আড়ায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মৃত লিংকন বর্মন সদর ইউনিয়নের বর্মনপাড়া গ্রামের সুখেন বর্মনের ছেলে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

নিকলীতে শ্মশান এলাকা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬