ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নিঃস্ব দিনমজুরের স্বপ্নপূরণে এগিয়ে এলেন সৌদি প্রবাসী

ভোলার দৌলতখান উপজেলায় গরু চুরির ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়া এক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন এক সৌদি প্রবাসী। তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে। উপজেলার চরখলিফা ইউনিয়নের দিনমজুর কালু বেপারির গোয়ালঘর থেকে গত সপ্তাহে দুটি গরু চুরি হয়ে যায়। ওই গরুগুলোই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস।

পরিবারটির এই দুর্দশার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে সৌদি প্রবাসী আবুল কাশেমের। তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে প্রায় ৪৬ হাজার টাকা ব্যয়ে একটি নতুন গাভী কিনে দেন। মঙ্গলবার স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে গরুটি কালু বেপারির পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

প্রবাসী আবুল কাশেম কেবল গরু দিয়েই ক্ষান্ত হননি, তিনি কালু বেপারির দুই মেয়ের বিয়ের যাবতীয় খরচ বহনেরও প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে এই অসহায় পরিবারটির যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তার এই মহানুভবতা সমাজের বিত্তবানদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

নিঃস্ব দিনমজুরের স্বপ্নপূরণে এগিয়ে এলেন সৌদি প্রবাসী

আপডেট সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬