যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো ধরনের আলোচনার খবর নাকচ করে দিয়েছে ইরান। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে তেহরানের কোনো সংলাপ বর্তমানে চলছে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রদূত জানিয়েছেন যে কিছু বন্ধুপ্রতিম রাষ্ট্র সংলাপের পরিবেশ তৈরির চেষ্টা করছে, যা সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এড়াতে সহায়ক হতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তার প্রশাসন ইরানের যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে এবং ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। তবে ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের এই দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
এদিকে, এই সংকট নিরসনে আলোচনার আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি এই সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেন।
রিপোর্টারের নাম 





















