ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বগুড়ায় ঈদ পুনর্মিলনী

জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বগুড়ায় এক ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা সভা, মধ্যাহ্নভোজ এবং বিনোদনমূলক বিভিন্ন কর্মকাণ্ড। শহীদ পরিবারের সদস্যদের মানসিক প্রশান্তি দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগপ্লুত হয়ে পড়েন শহীদদের স্বজনরা। আন্দোলনে নিহত এক শহীদের শিশু কন্যা তার অনুভূতি ব্যক্ত করে জানায়, বাবার অনুপস্থিতিতে ঈদের আনন্দ ম্লান হয়ে গেলেও এ ধরনের আয়োজনে সে কিছুটা সময় আনন্দে কাটাতে পেরেছে। আয়োজকরা জানান, যারা দেশের জন্য নিজের আপনজনদের হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের সংহতিমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজে বাধ্যতামূলক হলো ‘নুসুক কার্ড’: হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বগুড়ায় ঈদ পুনর্মিলনী

আপডেট সময় : ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬