ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, নারী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আলী হায়দার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলী হায়দার ওই এলাকার মৃত সিরাজুল হকের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে হাজেরা বেগম নামে এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পারিবারিক কবরস্থানের জমির মালিকানা ও গাছ কাটা নিয়ে আলী হায়দারদের সঙ্গে একই বাড়ির কলিম উদ্দিন ও ফয়েজ আহাম্মদ পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা লাঠিসোঁটা নিয়ে আলী হায়দারের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত এবং কিল-ঘুষিতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি হাজেরা বেগমকে গ্রেপ্তার করেছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, নারী আটক

আপডেট সময় : ০২:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬