ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পশ্চিম ইরাকে বিমান হামলায় ১৫ আধা সামরিক যোদ্ধা নিহত, কাঠগড়ায় যুক্তরাষ্ট্র

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এক ভয়াবহ হামলায় সাবেক আধা সামরিক জোট হাশেদ আল-শাবির একজন কমান্ডারসহ অন্তত ১৫ জন যোদ্ধা নিহত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার জন্য সরাসরি মার্কিন বাহিনীকে দায়ী করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

প্রাথমিক তথ্যে নিহতের সংখ্যা সাতজন বলা হলেও পরবর্তীতে তা বেড়ে ১৫ জনে দাঁড়ায়। ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অংশ হিসেবে পরিচিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) বা হাশেদ আল-শাবির এই ইউনিটটিকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। উল্লেখ্য, এই জোটের মধ্যে বেশ কিছু ইরানপন্থী গোষ্ঠীও সক্রিয় রয়েছে।

বিবৃতিতে এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

পশ্চিম ইরাকে বিমান হামলায় ১৫ আধা সামরিক যোদ্ধা নিহত, কাঠগড়ায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬