মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, শত্রুপক্ষের সামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে মোট ৭৬টি ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই অভিযানে।
বিবৃতি অনুযায়ী, মার্কিন বাহিনীর আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এসব হামলায় তরল জ্বালানি চালিত ‘কিয়াম’ এবং সলিড-জ্বালানি চালিত ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। আইআরজিসি দাবি করেছে, তাদের এই আক্রমণ অত্যন্ত কার্যকরভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেলআবিব, হাইফা, আশকেলন এবং গুশ দান শহরের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘খায়বার-শেকান’ ও ‘কিয়াম’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মূলত ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা ও অবকাঠামো গুঁড়িয়ে দিতেই এই সমন্বিত হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রিপোর্টারের নাম 
























