ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে পাল্টাপাল্টি দাবি, উত্তেজনা প্রশমনের উদ্যোগকে লন্ডনের স্বাগত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাস পাওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় থেকে জানানো হয়েছে, লণ্ডন চায় হরমুজ প্রণালি দ্রুত উন্মুক্ত হোক এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসুক। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে এই সংঘাতের দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করে দেশটি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, তেহরানের সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এর প্রেক্ষিতে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে তাদের কোনো আলোচনা হয়নি এবং ট্রাম্প মূলত তেলের বাজার নিয়ন্ত্রণ ও সময়ক্ষেপণের জন্য এমন দাবি করছেন।

ব্রিটিশ সরকারের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, যুদ্ধের দ্রুত অবসান হওয়া বিশ্বস্বার্থের জন্য জরুরি। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পুনরায় সচল করাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করলেও আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরোধী প্রতিবাদে ঢাকায় বিশেষ কনসার্ট: শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে পাল্টাপাল্টি দাবি, উত্তেজনা প্রশমনের উদ্যোগকে লন্ডনের স্বাগত

আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬