ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় ভারতে জ্বালানি সংকট প্রকট, লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর উদ্বেগ প্রকাশ

মধ্য এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ভারতে জ্বালানি ও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই যুদ্ধ কেবল বিশ্ব অর্থনীতিকেই নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকেও বিপন্ন করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

প্রধানমন্ত্রী মোদী জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ভারত সজাগ রয়েছে। বর্তমানে দেশে ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত আছে এবং সরকার আরও ৬৫ লক্ষ মেট্রিক টন মজুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জ্বালানি ঘাটতি মেটাতে ৪১টি দেশের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এছাড়া রান্নার গ্যাসের (এলপিজি) সংকট কাটাতে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সাধারণ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সরবরাহের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

যুদ্ধকবলিত এলাকায় আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী জানান, এখন পর্যন্ত প্রায় পৌনে চার লক্ষ ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ইরান থেকে ১০০০ জন ফিরেছেন, যাদের বড় একটি অংশই চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী। পশ্চিম এশিয়ার নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি আইসিটি: দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় ভারতে জ্বালানি সংকট প্রকট, লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ০৮:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬