ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইসরাইলে একদিনে হিজবুল্লাহর ৬৩ হামলা: উত্তেজনা চরমে

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার (২২ মার্চ) ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন হামলার দাবি করেছে। তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে সোমবার (২৩ মার্চ) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার তারা মোট ৬৩টি হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এসব হামলায় ইসরাইলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এদিন এখন পর্যন্ত গোষ্ঠীটি নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি।

অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে আসা ক্রমাগত হুমকির কথা উল্লেখ করে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ১,০২৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২,৭৮৬ জন।

সংঘাতের ভয়াবহতার কারণে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই পাল্টাপাল্টি হামলা এবং বিপুল প্রাণহানি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানব পাচারকারী আটক

ইসরাইলে একদিনে হিজবুল্লাহর ৬৩ হামলা: উত্তেজনা চরমে

আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬