ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ

টানা দেড় বছর ধরে চলা তীব্র সরকারবিরোধী আন্দোলন ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ। একই সাথে তিনি দেশে আগাম প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১২ বছর ধরে ক্ষমতায় থাকা ভুসিচের এই সিদ্ধান্তকে দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বিক্ষোভের সূত্রপাত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে, যখন দেশটির নোভি সাদ শহরের একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন প্রাণ হারান। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি নির্মাণ প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাজধানী বেলগ্রেডে এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে ভুসিচ জানান, তিনি আর মাত্র কয়েক সপ্তাহ রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকবেন এবং এরপরই পদত্যাগ করবেন।

তবে বিশ্লেষকরা মনে করছেন, পদত্যাগ করলেও ভুসিচ ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। তার দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টিকে (এসএনএস) আসন্ন নির্বাচনে জয়ী করতে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। ধারণা করা হচ্ছে, কৌশলগত কারণে পদত্যাগ করে তিনি পরবর্তীতে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন অথবা তার বিশ্বস্ত কাউকে প্রেসিডেন্টের পদে বসিয়ে পর্দার আড়াল থেকে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি আইসিটি: দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ

আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬