ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুযোগ নেই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন, সাগর এবং জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে দুই রাষ্ট্রের কোনো স্থান নেই।
আসন্ন নির্বাচনের পর পুনরায় ক্ষমতায় এলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ দেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমি যে ব্যাপক জাতীয় সরকারের নেতৃত্ব দিতে চাই, তার একটি নীতি হলো, দুই রাষ্ট্রের কোনো সুযোগ নেই। সাগর এবং জর্ডান নদীর মাঝে দুই রাষ্ট্রের কোনো স্থান নেই।”
তিনি আরও বলেন, তিন বছর আগে এই বিষয়ে জনগণ বিভক্ত থাকলেও, এখন পরিস্থিতি বদলে গেছে এবং বেশিরভাগ মানুষই এর বিরোধিতা করে। তিনি মনে করেন, এটি এখন একটি চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে।
এর আগে, তিনি লেবাননের সঙ্গে কাঠামো চুক্তিকে একটি ঐতিহাসিক অর্জন এবং ইরান ও হিজবুল্লাহর ওপর একটি বিশাল আঘাত হিসেবে বর্ণনা করেন।
রিপোর্টারের নাম 























