ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

দেশে এত ব্যাংকের প্রয়োজন নেই: সংসদে এমপি মাহবুব উদ্দিন খোকন

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেছেন যে, দেশে এত বেশি ব্যাংকের কোনো প্রয়োজন নেই। তিনি ব্যাংক লুটের বিষয় তুলে ধরে এই মন্তব্য করেন।

মাহবুব উদ্দিন বলেন, “টাকা নেই, ব্যাংক লুট হয়ে গেছে। বাংলাদেশে এত ব্যাংকের দরকার কী? এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, নেতা হলেই তার একটা লিজিং কোম্পানি লাগবে—এই চর্চা বন্ধ করতে হবে। ব্যাংক কমিয়ে ফেলতে হবে। জনগণের টাকা দিয়ে ব্যাংকের ঘাটতি পূরণ করতে হয়।”

তিনি আরও বলেন, ব্যাংকে টাকা রাখতে না পেরে অনেকে ঘরে টাকা রাখছেন। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে দুই মাসের মধ্যে টাকা জমা দিতে বলার প্রস্তাব করেন। এতে ট্যাক্স দিয়ে টাকা বৈধ করা যাবে এবং সেই টাকা বিনিয়োগ হয়ে অর্থনীতিতে গতি ফিরবে বলে তিনি মনে করেন।

মানি লন্ডারিং প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানি লন্ডারিংয়ের যত টাকা হয়েছে, তা শ্বেতপত্র প্রকাশ করা হলেও কোনো টাকা ফেরত আসেনি এবং আসার সুযোগও নেই। তিনি বলেন, ‘মানির একটা ক্যারেক্টার আছে, মানি মুভ করে—‘মানি সেফ দেন মানি মেক মানি’।’ যেখানে অর্থ নিরাপদ মনে করবে, সেখানেই থাকবে। তাই দেশের সিস্টেম পরিবর্তন করা দরকার, যাতে মানুষ দেশে টাকা রাখাকে নিরাপদ মনে করে এবং বিদেশ থেকে টাকাও দেশে চলে আসে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটি আগামী এক বছরের উন্নয়ন পরিকল্পনার ভিশন, যেখানে সামাজিক সুরক্ষা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মতো অনেক বিষয় রয়েছে। লুটপাট ও ধ্বংসস্তূপের পর সরকার গঠনের মাত্র তিন মাসের মাথায় অর্থমন্ত্রী এই বাজেট তৈরি করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশি সমর্থকরা যেন এক অর্থে আর্জেন্টাইন’: বিশ্বকাপে আপ্লুত মার্টিনেজ

দেশে এত ব্যাংকের প্রয়োজন নেই: সংসদে এমপি মাহবুব উদ্দিন খোকন

আপডেট সময় : ১২:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬