ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুমকি দিল ইরানের আইআরজিসি

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সম্প্রতি ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই কঠোর অবস্থান নিয়েছে তেহরান। আইআরজিসির নৌ কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হরমুজ প্রণালিসহ ওই অঞ্চলে মার্কিন আধিপত্যের অবসান ঘটাতে তারা বদ্ধপরিকর এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনকারী কোনো পক্ষকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন থেকে চরম অস্থিরতা ও ঝুঁকির মধ্যে থাকবে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসনের বিপরীতে এটি তাদের ‘চূড়ান্ত জবাব’। এই পাল্টাপাল্টি হুমকির ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি আইসিটি: দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুমকি দিল ইরানের আইআরজিসি

আপডেট সময় : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬