ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের উপকূল বা দ্বীপে কোনো ধরনের হামলা চালায়, তাহলে তারা পুরো পারস্য উপসাগরে মাইন স্থাপন করবে। সোমবার (২৩ মার্চ) ইরানি ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা নিজেদের উপকূল ও দ্বীপে কোনো হামলা সহ্য করবে না।
বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধরত দেশগুলো অথবা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রম করার একমাত্র উপায় হলো ইরানের সাথে সমন্বয় করা। যদি শত্রুপক্ষ ইরানের উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের আক্রমণের চেষ্টা করে, তাহলে পারস্য উপসাগর ও উপকূলের সমস্ত প্রবেশপথ এবং যোগাযোগ পথে বিভিন্ন ধরনের নৌ-মাইন বসিয়ে দেওয়া হবে। এর ফলে পুরো পারস্য উপসাগর কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে এবং এর সমস্ত দায়ভার হুমকি প্রদানকারী দেশগুলোর ওপর বর্তাবে।”
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন, অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন। তার আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরান পারস্য উপসাগরে মাইন বসানোর এই হুমকি দিল।
রিপোর্টারের নাম 
























