ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে যে ইরান এ পর্যন্ত দেশটিতে ৪০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে, তাদের দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় ৯২ শতাংশই মাঝআকাশে ধ্বংস বা প্রতিহত করা সম্ভব হয়েছে।
রোববার সাংবাদিকদের এই তথ্য জানান ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি। তিনি বলেন, ইরানের ছোড়া বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। শনিবার রাতে দক্ষিণ ইসরাইলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রিপোর্টারের নাম 

























