ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা: ইসরাইল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

ইরান থেকে ইসরাইলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হুমকি মোকাবিলায় তারা তৎপর রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিও এই নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে তারা রোববার ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, ইরানের এই প্রকাশ্য আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচারে মন্থর গতি: বিচারপ্রার্থী ও শহীদ পরিবারে বাড়ছে উদ্বেগ

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা: ইসরাইল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

আপডেট সময় : ১০:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬