ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রণক্ষেত্রেই জবাব দেওয়া হবে, ট্রাম্পকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও আগ্রাসী বক্তব্যের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেকোনো আগ্রাসনের জবাব সরাসরি রণক্ষেত্রেই দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে ‘হুমকি ও আতঙ্ক’ ছড়ানোর মার্কিন প্রচেষ্টা দেশটিকে আরও বেশি ঐক্যবদ্ধ করছে বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘ইরান এই ধরনের প্রলাপপূর্ণ হুমকির দৃঢ়ভাবে মোকাবিলা করবে এবং এর জবাব রণক্ষেত্রেই দেওয়া হবে।’

হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘যারা আমাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘন করবে, তাদের ছাড়া বাকি সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত।’ এই বক্তব্যের মাধ্যমে ইরান আন্তর্জাতিক নৌ-চলাচলের পথ উন্মুক্ত রাখতে আগ্রহী হলেও যেকোনো আগ্রাসন প্রতিহত করতে বদ্ধপরিকর বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

রণক্ষেত্রেই জবাব দেওয়া হবে, ট্রাম্পকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১০:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬