মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং তিনি বর্তমানে প্যানিক মোডে রয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তিনি মনে করেন, ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে যে চরম অস্থিরতা তৈরি হয়েছে, তা ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
চার সপ্তাহ ধরে চলা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনায় নেতৃত্ব দিচ্ছেন মারফি। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাম্প চরম অস্থিরতার মধ্যে রয়েছেন। চলমান সংঘাতের গতিপ্রকৃতি ও সম্ভাব্য পরিণতি নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে বলেও তিনি জানান।
মারফির মতে, এই যুদ্ধের প্রভাব ইতিমধ্যে জ্বালানি বাজারে পড়েছে। তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতিতে সরাসরি চাপ তৈরি হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
উল্লেখ্য, ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বিশ্বজুড়ে উত্তেজনা আরো বেড়ে যায়। এর জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে।’
তবে মারফির দাবি, এ সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই; বরং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
রিপোর্টারের নাম 























