ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি মার্কিন-ইসরাইলি সামরিক ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে দেশটি। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযান শুরুর আগেই এই ড্রোনটিকে গুলি করে নামানো হয়।
তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত ১২৭টি উন্নত প্রযুক্তির শত্রু ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
সম্প্রতি ইসরাইলি সামরিক বাহিনী তেহরানে নতুন করে হামলার সম্ভাবনার কথা জানিয়েছিল। একই সময়ে, শহরের পূর্ব ও পশ্চিম অংশে বিস্ফোরণের শব্দ শোনার খবরও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া গেছে, যা দেশটিতে বিরাজমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
রিপোর্টারের নাম 























