ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলের পাঁচটি গুরুত্বপূর্ণ শহরে সামরিক স্থাপনা ও নিরাপত্তাকেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা আল-জাজিরাকে জানিয়েছে আইআরজিসি।
হামলার শিকার শহরগুলোর মধ্যে রয়েছে আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা এবং কিরিয়াত গাত। আইআরজিসি আরও দাবি করেছে যে, কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
তবে ইসরাইল সরকারিভাবে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন এবং ডিমোনা থেকে ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অবশ্য দেড় শতাধিক আহতের খবর প্রকাশ করেছে।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে এই হামলাগুলো চালানো হয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পর প্রথমবারের মতো ইরানের হামলার ভয়াবহতা স্বীকার করে এটিকে ‘ভয়াবহ সন্ধ্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
রিপোর্টারের নাম 























