ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জি৭ নেতৃবৃন্দ: বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুত

জি৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক এক যৌথ বিবৃতিতে এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও তার মিত্রদের ‘অযৌক্তিক হামলার’ প্রেক্ষিতে তারা অঞ্চলের অংশীদারদের পাশে দাঁড়াতে প্রস্তুত। ইরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার কঠোর নিন্দা জানিয়ে জি৭ নেতৃবৃন্দ বলেন, জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব হামলা অত্যন্ত উদ্বেগজনক।

জি৭ নেতারা আরো জোর দিয়ে বলেন যে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, বিশেষ করে হরমুজ প্রণালী—নিরাপদ রাখা অপরিহার্য। এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে নিহত পরিবারের পাশে এমপি বাচ্চু: খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান

জি৭ নেতৃবৃন্দ: বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুত

আপডেট সময় : ০৩:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬