ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুর্বৃত্তায়ন রুখতে আইনমন্ত্রীর আহ্বান, আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে উন্নত ও সুসংহত রাখতে হলে সকল প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকা অপরিহার্য।

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিজ গ্রাম বারইপাড়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সরকার যে অঙ্গীকারবদ্ধ, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নাগরিকদের নৈতিক অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সমাজের সকল প্রকার অন্যায় ও দুর্বৃত্তায়ন নির্মূলের জন্য জোর আহ্বান জানান।

নামাজ আদায়ের পূর্বে মন্ত্রী নিজ বাড়ি থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাহে পৌঁছান। নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

দুর্বৃত্তায়ন রুখতে আইনমন্ত্রীর আহ্বান, আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার

আপডেট সময় : ০৮:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬