ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

উন্নত বাংলাদেশ গড়তে সরকার কাজ শুরু করেছে: কৃষিমন্ত্রী

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে। তিনি দেশবাসীর কাছে এই লক্ষ্য অর্জনের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শনিবার সকালে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই দেশ গড়ে তুলতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের সম্মিলিত প্রচেষ্টাই সরকারের পরিকল্পনা সফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিন জেলার প্রধান জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান জামাতে জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

উন্নত বাংলাদেশ গড়তে সরকার কাজ শুরু করেছে: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬