ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে নৌকাডুবিতে শিশুসহ ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জের শিমুল বাগানে ঈদের আনন্দ উদযাপন করতে এসে নৌকাডুবিতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে যাত্রীবাহী একটি নৌকা লাউড়েরগড় থেকে শিমুল বাগান আসার পথে যাদুকাটা নদীর মাঝখানে ডুবে যায়।

নিহত দুজনের নাম জানা না গেলেও তাদের বাড়ি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকা এবং বিশ্বম্ভরপুর উপজেলা সলুকাবাদ ইউনিয়নের মতুরকান্দি গ্রামে। নিহত শিশু সুফিয়ার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার সদর ইউনিয়নের বাঘবের এলাকায়। স্থানীয় এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে শিমুলবাগান বেড়াতে যাওয়ার জন্য তারা রওনা হয়েছিলেন। নৌকাটি যাদুকাটা নদীর মাঝখানে আসার পরেই ডুবে যায়। এসময় অনেকেই সাঁতার কেটে তীরে আসতে পারলেও তিনজন প্রাণ হারান। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

সুনামগঞ্জে নৌকাডুবিতে শিশুসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬