ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি: মিষ্টি উপহারে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যরা একে অপরের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় এই সৌহার্দ্যপূর্ণ বিনিময় অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল ভারতের ৭৯ বিএসএফের ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন। এর জবাবে বিএসএফের পক্ষ থেকেও চার প্যাকেট মিষ্টি উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একে অপরের কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুল উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন জাতীয় দিবস এবং ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়ের প্রথা চলে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের শাসনামলে এই মিষ্টি বিনিময় বন্ধ ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি: মিষ্টি উপহারে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক

আপডেট সময় : ০৬:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬