ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

১০ টাকা কেজি গরুর মাংস পেয়ে ৫২৩ অসচ্ছল পরিবারের মুখে হাসি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ঈদ উপলক্ষে ৫২৩টি অসচ্ছল পরিবারের মাঝে মাত্র ১০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই প্রতীকী মূল্যে মাংস কিনতে পেরে নিম্ন আয়ের পরিবারগুলোর সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।

উপজেলার কামারখাড়া স্কুলের মাঠে শনিবার সকাল ১০টায় এই মাংস বিক্রি শুরু হয়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে ছয় বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন।

মাংস কিনতে আসা আয়েশা বেগম ও সামিয়া বেগম জানান, ‘১০ টাকা এখন বাচ্চাদের দিলেও তারা নিতে চায় না; অথচ আমরা সেই টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পেরেছি। এমন উদ্যোগে আমরা সত্যিই আনন্দিত।’ বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা চাই, অসহায় মানুষ যেন মনে না করেন তারা দান নিচ্ছেন। তারা নিজেদের টাকায় সম্মানের সঙ্গে মাংস কিনে নিতে পারেন। সেই চিন্তা থেকেই প্রতীকী মূল্যে ১০ টাকায় মাংস বিক্রি করা হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

১০ টাকা কেজি গরুর মাংস পেয়ে ৫২৩ অসচ্ছল পরিবারের মুখে হাসি

আপডেট সময় : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬