ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অনলাইন টিকিটিংয়ের ত্রুটি স্বীকার রেল প্রতিমন্ত্রীর: কালোবাজারি রোধে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর আশ্বাস

রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ স্বীকার করেছেন যে, রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থার ত্রুটি ও দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছে। তিনি জানান, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এগুলো বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। এই পরিস্থিতি মোকাবিলায় টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে কাজ চলছে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

শুক্রবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, অনলাইন টিকিটিং ব্যবস্থার এই দুর্বলতা সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে ইতিমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার পর সেই টিকিট বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে, যা একটি মহল সুযোগ হিসেবে নিচ্ছে।

মন্ত্রী জানান, সফটওয়্যারের উন্নয়ন ও পর্যবেক্ষণ জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো, যাতে কোনোভাবেই কালোবাজারি বা অনিয়মের সুযোগ না থাকে এবং যাত্রীরা সহজে টিকিট সংগ্রহ করতে পারেন।

রেলসেবাকে আধুনিক করার উদ্যোগের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী আরও জানান, আপাতত তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই চালুর প্রস্তুতি চলছে। এই পরীক্ষা সফল হলে ধাপে ধাপে অন্যান্য ট্রেনেও এই সুবিধা বিস্তৃত করা হবে। তিনি বলেন, সরকার ট্রেনসেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও যাত্রীবান্ধব করতে কাজ করছে, যাতে সাধারণ মানুষ কম খরচে নিরাপদ যাতায়াতের সুযোগ পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

অনলাইন টিকিটিংয়ের ত্রুটি স্বীকার রেল প্রতিমন্ত্রীর: কালোবাজারি রোধে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর আশ্বাস

আপডেট সময় : ০৪:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬