ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

এনসিপি নেতাদের বিরুদ্ধে সংবেদনশীল বক্তব্য ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এমপি বলেছেন, রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সংবেদনশীল বক্তব্য, যা এনসিপির নেতাকর্মীরা ইতিমধ্যেই বদলে ফেলেছেন। তিনি শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার জাঙালপাশা হাজী আবদুল মজিদ একাডেমি বন্যা আশ্রয়ণ কেন্দ্রে সৎ সংঘ সামাজিক উন্নয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি যে ধরনের বক্তব্য রাখছেন, তা সভ্যতার অন্তরায় বলে মন্তব্য করেন সংসদ সদস্য। তিনি বলেন, চল্লিশ বছর রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরও তিনি এবং তার সহকর্মীরা হামলা মামলার শিকার হয়ে জেলে গেলেও কখনও অসভ্য বিকৃতি মানসিকতা নিয়ে কারো বিরুদ্ধে নোংরা ভাষায় বক্তব্য রাখেননি। তিনি এনসিপি নেতাদের হুঁশিয়ার করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি বানের জলে এ দেশে ভেসে আসেনি।

শহিদুল ইসলাম খান বাবুল এনসিপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কথায় কথায় সরকারকে উল্টে পাল্টে ফেলতে চান তারা। গণতান্ত্রিক সরকারকে ফেলতে গিয়ে উল্টো নিজেরাই পাল্টে যাচ্ছেন, সেই বিষয়টি আগে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, বৃক্ষ চারা বাড়িতে নিয়ে রোপন করতে হবে এবং গাছের পরিচর্যা করে সামাজিক বনায়ন হিসেবে বাড়ির আঙিনা গড়ে তুলতে হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সৎ সংঘ সামাজিক উন্নয়নের সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, ওবায়দুল আলম সম্রাট ও নুরু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শীর্ষ সেনাকর্তার হুঁশিয়ারি: আঞ্চলিক যুদ্ধে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হবে

এনসিপি নেতাদের বিরুদ্ধে সংবেদনশীল বক্তব্য ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় : ০৪:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬