ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সমতলকরণের কাজ জোরদার করা হয়েছে। এছাড়াও, মুসল্লিদের সুবিধার জন্য অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। রোদ-বৃষ্টি থেকে সুরক্ষার জন্য সামিয়ানা টানানোর কাজও চলছে।

এবারের প্রধান জামাতে ইমামতি করবেন হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। তাকে সহযোগিতা করবেন মুফতি মহিবুল্লাহ।

আবহাওয়ার কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজনে হযরত শাহ মখদুম (রহ.) মাজার প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

এদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। নগরীর অধিকাংশ ঈদের জামাত সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ঈদ উপলক্ষে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব নিয়ে ইরানের হুঁশিয়ারি: মিত্রতা পুনর্বিবেচনার আহ্বান

রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

আপডেট সময় : ০৪:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬