ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে এবি পার্টির ঈদ উপহার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পবিত্র রমজান মাসে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সেই অর্থ দিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দলটি।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় আরজু মিয়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের বসতঘর ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, ফলে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।

এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের নির্দেশনায় এবং জগন্নাথপুর উপজেলা আহ্বায়ক আলী আসগর ইমনের তত্ত্বাবধানে গত ১৮ মার্চ (বুধবার) বিকেলে ক্ষতিগ্রস্ত মো. আরজু মিয়া, শহীদ মিয়া, আজিজ মিয়া, আনছার মিয়া ও রুপন মিয়ার পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। একই সময়ে সৈয়দ তালহা আলম তাদের পুনর্বাসন তহবিলে নগদ অর্থও প্রদান করেন।

এ সময় পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. আলিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, আলাউর রহমান আলা এবং ক্ষতিগ্রস্তদের স্বজন মো. তানভীর মিয়া উপস্থিত ছিলেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এই রমজানে কোনো ইফতার মাহফিল না করে সেই বাজেট এবং অতিরিক্ত তহবিল থেকে পরিবারগুলোকে ঈদ উপহার সামগ্রী ও ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীরা মিলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য একটি যৌথ তহবিল গঠন করলেও, এবি পার্টি সরাসরি এই তহবিলে অংশ নিয়ে তাদের মানবিকতার পরিচয় দিয়েছে।

এ বিষয়ে সৈয়দ তালহা আলম বলেন, ‘নির্বাচিত হওয়া বা না হওয়া ভাগ্যের ব্যাপার এবং মহান আল্লাহর ইচ্ছা। তবে জনগণের সেবায় নিয়োজিত থাকা আমাদের নৈতিক দায়িত্ব। অতীতের ন্যায় আমি এবং আমার দল এবি পার্টি সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে এবি পার্টির ঈদ উপহার

আপডেট সময় : ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬