ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঈদযাত্রায় যমুনা সেতুতে চারদিনে ১৩ কোটি টাকার বেশি টোল আদায়

চলমান ঈদযাত্রায় গত চারদিনে (১৬ থেকে ২০ মার্চ) যমুনা সেতু দিয়ে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি পরিবহন পারাপার হয়েছে। এই সময়ে মোট ১৩ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। তবে, বুধবার রাতে বৃষ্টি হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ কিছুটা কম দেখা গেলেও, বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী ও পরিবহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়।

যমুনা সেতুর উপর প্রায় ১৫টি পরিবহন বিকল হয়ে পড়ায় সেগুলো অপসারণ করতে সময় লেগে যায়। এর ফলে যমুনা সেতু থেকে নগরজলফৈ বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ধীরগতি এবং থেমে থেমে যানজট সৃষ্টি হয়। এতে নারী, শিশু ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেতুর উপর পরিবহন বিকল হয়ে পড়ায় যাত্রীদের ভোগান্তি হয়েছে। এছাড়া, বৃষ্টির কারণে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হওয়ায় সেতুতে পরিবহনে বিঘ্ন ঘটেছে। তিনি আরও জানান, বিগত ঈদের তুলনায় এবারের ঈদ যাত্রায় সর্বোচ্চ পরিবহন পারাপার হয়েছে, যার ফলে টোল আদায়ও বেশি হয়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথের মাধ্যমে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে। সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

ঈদযাত্রায় যমুনা সেতুতে চারদিনে ১৩ কোটি টাকার বেশি টোল আদায়

আপডেট সময় : ০৩:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬