ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশসহ আহত ৫, এলাকায় উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রসুনহাট এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তেই এই ঘটনা পুরো চাঁচকৈড় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে দেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর থানার এএসআই আব্দুল আজিজ এবং খলিফাপাড়া মহল্লার মান্নান সরদারের ছেলে নাঈম (৩২)। তাৎক্ষণিকভাবে আরও কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। ঘটনার গভীর রাতে প্রতিপক্ষরা এক ছাত্রদল নেতার বাড়িতেও হামলা চালায়।

আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকি আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে রসুন হাটে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় কর্তব্যরত এএসআই আব্দুল আজিজ আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশসহ আহত ৫, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ১১:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬