ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: ট্রাম্প ও আমিরের সঙ্গে মাখোঁর জরুরি ফোনালাপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কাতারের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বনেতাদের সঙ্গে জরুরি ফোনালাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

মাখোঁ এক বার্তায় জানান, জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সব পক্ষকে সংযত থাকতে হবে। সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বলেও তিনি সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ঘাতক

কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: ট্রাম্প ও আমিরের সঙ্গে মাখোঁর জরুরি ফোনালাপ

আপডেট সময় : ০৪:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬