ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সৌদি আরবের আগেই আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানের আকাশসীমায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার গভীর রাতে তালেবান প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, হেলমান্দ, ফারাহ ও ঘোর প্রদেশের বাসিন্দারা চাঁদ দেখার সাক্ষ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই শেষে সরকারিভাবে গ্রহণ করা হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে আফগানিস্তানের এই ঘোষণার ফলে প্রতিবেশী ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঈদের তারিখে ভিন্নতা দেখা দিয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশ শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

সাধারণত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পদ্ধতির ওপর ভিত্তি করে বিভিন্ন দেশে ঈদের তারিখ আলাদা হয়। আগে আফগানিস্তান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করলেও, বর্তমানে তারা নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় রোববার

সৌদি আরবের আগেই আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬