ইরানে মার্কিন-ইসরাইল যৌথ হামলার ২০তম দিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রয়াণের পর অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাতের বলি হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের পরিসংখ্যানে উঠে এসেছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে, যেখানে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। প্রতিবেশী দেশ লেবাননে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৯৬৮ জন, যাদের মধ্যে একটি বড় অংশই শিশু। এছাড়া ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ৬০ জন এবং ইসরাইলে ১৫ জন বেসামরিক নাগরিকসহ ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে পশ্চিমা বিশ্বেও। অভিযানে অংশ নিতে গিয়ে এবং বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিরিয়া ও ওমানসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশেও নিহতের ঘটনা ঘটেছে। এমনকি উত্তর ইরাকে ড্রোন হামলায় ফ্রান্সের একজন সেনাও নিহত হয়েছেন। যুদ্ধের বিস্তৃতি ও বেসামরিক মৃত্যুর মিছিলে পুরো বিশ্ব এখন গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।
রিপোর্টারের নাম 
























