ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গত জানুয়ারিতে দেশজুড়ে চলা বিক্ষোভের সময় পুলিশ সদস্যদের হত্যা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যোগসাজশের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এই দণ্ডাদেশ কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তরা ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মদদে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তাকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তরা বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় রোববার

ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

আপডেট সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬